thought

Forensic Lab and University and Policy

বাংলাদেশে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি নেটওয়ার্ক এবং একটি বিশেষায়িত ফরেনসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবনা:
       স্বল্পমে
য়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা (সরকার ও রাজনৈতিক দলগুলোর জন্য)

 

প্রস্তাবক:
মোঃ মিরাজ হোসেন
পিএইচডি স্কলার (ফরেনসিক সাইকোলজি), ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি (NFSU), ভারত
প্রতিষ্ঠাতা ও পরিচালক: বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস (BIFPS Consultancy Ltd.)

 

নির্বাহী সারসংক্ষেপ

বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস (BIFPS) দেশের আইন-শৃঙ্খলা ও বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ফরেনসিক বিজ্ঞানের কাঠামোগত উন্নয়নের জন্য এই প্রস্তাবনা প্রস্তুত করেছে।

 

এই প্রস্তাবনা দুটি মূল ভিত্তির উপর দাঁড়ানো:
১. ধাপে ধাপে একটি জাতীয় ফরেনসিক সা
য়েন্সেস ল্যাবরেটরি (FSL) নেটওয়ার্ক প্রতিষ্ঠা
২. একটি বিশেষায়িত ফরেনসিক সায়ে
ন্সেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা

এই পরিকল্পনায় বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা প্রয়োগকারী সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের উপর জোর দেওয়া হয়েছে, যাতে ফরেনসিক বিজ্ঞান বাংলাদেশ পুলিশ ও আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যকারিতা আরও বৃদ্ধি করে।

 

১. কেন ফরেনসিক বিজ্ঞান বাংলাদেশের জন্য অপরিহার্য

ফরেনসিক বিজ্ঞান এমন বৈজ্ঞানিক পদ্ধতি প্রদান করে যা পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও নির্ভুলভাবে অপরাধ তদন্তে সহায়তা করে।

এটি:

  • পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে শক্তিশালী করবে
  • আদালতের জন্য নির্ভরযোগ্য প্রমাণ নিশ্চিত করতে সাহায্য করবে
  • বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা বৃদ্ধি করবে

 

প্রধান সুবিধা:

  • DNA, ফিঙ্গারপ্রিন্ট, ডিজিটাল প্রমাণের মাধ্যমে দ্রুত অপরাধী শনাক্তকরণ
  • ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তায় শক্তিশালী তদন্ত
  • সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি ও সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ
  • বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে উচ্চ দণ্ডাদেশের হার
  • আন্তর্জাতিক মান অর্জন

BIFPS নিশ্চিত করে যে ফরেনসিক বিজ্ঞান পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলোকে একটি শক্তিশালী সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

 

২. জাতীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (FSL) নেটওয়ার্ক (ধাপে ধাপে)

মূল লক্ষ্য:
প্রতিটি তদন্তে বৈজ্ঞানিক সহায়তা নিশ্চিত করা, যাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও পেশাদার হয়।

প্রধান বৈশিষ্ট্য:

  • ঢাকায় কেন্দ্রীয় FSL এবং বিভাগীয় শহরে শাখা (পরবর্তীতে জেলা পর্যায়ে বিস্তৃতি)
  • স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম, তবে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় বজায় রাখা
  • প্রধান ফরেনসিক শাখাসমূহ:
    DNA, ফিঙ্গারপ্রিন্ট, ডিজিটাল ফরেনসিক, টক্সিকোলজি, ব্যালিস্টিকস, ফরেনসিক ওডন্টোলজি, ডকুমেন্ট পরীক্ষা, ফরেনসিক সাইকোলজি
  • আধুনিক প্রযুক্তি: LVA, Polygraph, Brain Mapping
  • জাতীয় ক্রাইম বায়োমেট্রিক ডাটাবেস (NCBD)
  • AI ও মেশিন লার্নিং ভিত্তিক বিশ্লেষণ

প্রথমে দক্ষ মানবসম্পদ তৈরি করা হবে, তারপর অবকাঠামো উন্নয়ন করা হবে—যাতে শুরু থেকেই মান নিশ্চিত হয়।

 

৩. বিশেষায়িত ফরেনসিক সায়েন্স বিশ্ববিদ্যালয়

প্রস্তাবিত নাম:
বাংলাদেশ ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি (Bangladesh Forensic Sciences University)

ভিশন: উচ্চ দক্ষ ফরেনসিক পেশাজীবী তৈরি করে দেশের স্বনির্ভরতা নিশ্চিত করা

 

প্রধান বৈশিষ্ট্য:

  • আন্তর্জাতিক মানের কারিকুলাম
  • বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধান

রেফারেন্স মডেল:

  • National Forensic Sciences University (India)
  • John Jay College (USA)
  • Charles Sturt University (Australia)


প্রশাসনিক নীতি:

  • দক্ষ প্রশাসন
  • ফরেনসিক ব্যাকগ্রাউন্ডসম্পন্ন নেতৃত্ব
  • যোগ্যতার ভিত্তিতে একাডেমিক নেতৃত্ব

সুবিধাসমূহ:

  • ক্রাইম সিন সিমুলেশন ল্যাব
  • মক কোর্টরুম
  • AI ল্যাব
  • ব্যালিস্টিকস রেঞ্জ


 

৪. স্বল্পমেয়াদি পরিকল্পনা (৬ মাস – ৩ বছর)

i. বিদেশে প্রশিক্ষণ:

  • শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের মাস্টার্স/পিএইচডি
  • ITEC প্রোগ্রাম
  • স্কলারশিপ ও উচ্চ বেতনের চাকরি

ii. আইন-শৃঙ্খলা বাহিনী শক্তিশালীকরণ:

  • CID ও অন্যান্য ইউনিটে আধুনিক সরঞ্জাম
  • প্রতিটি জেলায় ডিজিটাল ফরেনসিক টিম
  • LVA, Polygraph, Brain Mapping চালু

iii. দেশে ফরেনসিক শিক্ষা চালু ও উন্নয়ন:

  • পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফরেনসিক বিভাগ চালু
  • অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক নিয়োগ
  • প্রতিযোগিতামূলক বেতন ও সুযোগ-সুবিধা

 

iv. আইনি সহায়তা:

  • গুরুতর অপরাধে ফরেনসিক বাধ্যতামূলক
  • বডি ক্যামেরার ব্যবহার বৃদ্ধি
  • CCTV বৃদ্ধি ও নজরদারি সম্প্রসারণ
  • তদন্ত ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক

v. বাজেট:

  • আলাদা “Forensic Development Budget”

vi. যৌথ প্রশিক্ষণ:

  • পুলিশ, ডাক্তার, বিচারক, আইনজীবীদের প্রশিক্ষণ

ডিজিটাল ফরেনসিক টিম:

  • CSE/IT শিক্ষার্থীদের ৩ মাসের প্রশিক্ষণ
  • জেলা ভিত্তিক টিম গঠন

বিশেষজ্ঞ তৈরি:

  • বায়োলজি, MBBS, BDS, কেমিস্ট্রি, সাইকোলজি ব্যাকগ্রাউন্ড থেকে প্রশিক্ষণ
  • উচ্চ বেতন নিশ্চিতকরণ

 

৫. দীর্ঘমেয়াদি পরিকল্পনা (৩–১০ বছর)

i. সারাদেশে FSL: প্রতিটি জেলায় পূর্ণাঙ্গ ল্যাব

ii. পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়:

  • সব শাখা ও গবেষণা সুবিধা
  • আন্তর্জাতিক সহযোগিতা
  • বিদেশি শিক্ষক নিয়োগ
  1. বিষয়ভিত্তিক শিক্ষা:
    আন্তর্জাতিক মানের ফরেনসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা:
    • বিদেশি শিক্ষকদের নিয়োগ দিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় পরিচালনা।
    • প্রতিটি বিষয়ের জন্য আলাদা প্রশিক্ষক নিয়োগ।
  2. বিষয়ভিত্তিক দক্ষতা অর্জন:
    • নিম্নোক্ত ফরেনসিক শাখাগুলোতে শিক্ষা গবেষণার সুযোগ তৈরি:


      • Forensic Science
      • Forensic Medicine
      • Forensic Dental
      • Forensic Toxicology
      • Forensic Psychology
      • Forensic Anthropology
      • Forensic Biology
      • Forensic Chemistry
      • Forensic Physics
      • Forensic Documentation
      • Cyber Forensics
      • Digital Forensics
      • Forensic Accounting
      • Forensic Nursing
      • Forensic Entomology
      • Forensic Botany
      • Forensic Zoology
      • Forensic Geology
      • Forensic Engineering
      • Forensic Architecture


iii. আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়: ফরেনসিক হবে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়ক শক্তি।

iv. ডাটাবেস ও প্রযুক্তি:

  • বায়োমেট্রিক ডাটাবেস সম্প্রসারণ ও উন্নত প্রযুক্তির ব্যবহার

v. অতিরিক্ত উদ্যোগ:

  • Public-Private Partnership
  • ফরেনসিক ক্যাডার সার্ভিস
  • সচেতনতা কর্মসূচি
  • আন্তর্জাতিক সহযোগিতা

৬. প্রত্যাশিত ফলাফল

  • দ্রুত ও নির্ভুল তদন্ত
  • অপরাধ হ্রাস
  • উচ্চ বেতনের কর্মসংস্থান
  • শক্তিশালী বিচার ব্যবস্থা
  • আঞ্চলিক নেতৃত্ব অর্জন

 

উপসংহার ও আহ্বান:
BIFPS সরকার, রাজনৈতিক দল এবং বাংলাদেশ পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথভাবে কাজ করতে প্রস্তুত। প্রথমে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে একটি শক্ত ভিত্তি তৈরি করা হবে, তারপর ধাপে ধাপে FSL নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা হবে। আমরা সরকার ও সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাই, এই প্রস্তাবনাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে গ্রহণ করতে এবং বাজেট ও নীতিমালায় অন্তর্ভুক্ত করতে। BIFPS প্রয়োজনীয় সকল কারিগরি সহায়তা দিতে প্রস্তুত।

আমরা সরকার ও সকল রাজনৈতিক দলের কাছে দেশে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য উদ্যোগ গ্রহণ, একটি ফরেনসিক-বান্ধব সিস্টেম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা এবং এই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাচ্ছি।

যোগাযোগ: +8801988896656    ইমেইল: forensicbd.org@gmail.com    ওয়েবসাইট: https://forensicbd.org
ঠিকানা: ১/৮৫/সি, ২য় তলা, ইস্টার্ন বনবীথি শপিং কমপ্লেক্স, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা ১২১৯।

whatsapp