Blog

What Is Cognitive Behavioral Therapy (CBT)? Benefits, Techniques & Uses

CBT বা Cognitive Behavioral Therapy হল একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মনস্তাত্ত্বিক চিকিৎসা পদ্ধতি, যা ব্যক্তি কীভাবে চিন্তা করে, কীভাবে অনুভব করে এবং কীভাবে আচরণ করে—এই তিনটির পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করে। CBT-র মূল ধারণা হল, আমাদের চিন্তাভাবনা (Cognition), আবেগ (Emotion), এবং আচরণ (Behavior) একে অপরের ওপর গভীরভাবে প্রভাব ফেলে। Aaron T. Beck ১৯৬০-এর দশকের শুরুর দিকে Cognitive Therapy (পরবর্তীতে যেটি Cognitive Behavioral Therapy বা CBT হিসেবে পরিচিত হয়) উদ্ভাবন করেন। যখন কোনো ব্যক্তি নেতিবাচক চিন্তায় ডুবে যায়, তখন তার আবেগ খারাপ হয় এবং সে অনেকসময় অস্বাস্থ্যকর আচরণ করতে থাকে। CBT এই নেতিবাচক চিন্তার ধরনগুলো চিহ্নিত করে সেগুলোকে ইতিবাচক ও বাস্তবধর্মী চিন্তায় রূপান্তরের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটায়।

Breaking the Cycle of Love Addiction: A Practical Guide to Healing & Healthy Relationships

A Guide to Breaking the Cycle of Love Addiction (Inspired by Pia Mellody’s “Facing Love Addiction” book) ভালোবাসা-নির্ভরতা বা "Love Addiction" এমন এক মানসিক অবস্থা, যেখানে একজন মানুষ ভালোবাসা বা রোমান্টিক সম্পর্কে অতিরিক্তভাবে আসক্ত হয়ে পড়ে। আমরা বলছি না সম্পর্কে 'ভালোবাসা' উপস্থিতি খারাপ, কিন্তু Love Addiction-এ আসক্ত মানুষ অন্যকে ভালোবাসার চেয়ে বেশি সম্পর্কটাকে আঁকড়ে ধরে নিজের অস্তিত্বের বা মূল্যবোধের প্রতি অকৃতজ্ঞতা হয়ে যায়। বাস্তবিক ঐ ব্যক্তি জীবনে সরাসরি না থেকে কল্পনায় তার সাথে বিরাজ করেও এমন Love addiction তৈরি হবার উদাহরণ আছে। এতে ব্যক্তির স্বাভাবিক জীবন, আবেগ, আত্মমর্যাদা, এমনকি দৈনন্দিন জীবনও ক্ষতিগ্রস্ত হয়।

Suicide Prevention

আত্মহত্যা হল ইচ্ছাকৃতভাবে নিজের মৃত্যু ঘটানো। আত্মহত্যা এমন একটি কার্যকলাপ যা সামাজিক, নির্দিষ্ট ঐতিহাসিক উদ্দেশ্যের ভিত্তিতে নিজের জৈবিক মৃত্যুর লক্ষ্য এবং ফলাফলের দিকে নিয়ে যায়। 🔰 আত্মহত্যার ব্যাপকতা: # আত্মহত্যা করে ৫ থেকে ১২ লাখ মানুষ মারা যায় (UN,1996) । # ২০০০ সালে ১০ লাখের মতো মানুষ আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে (Who)। # প্রতি ৪০ সেকেন্ডে আত্মহত্যার দ্বারা একটি মৃত্যু হয়। # ১৫ বছর থেকে ৩৪ বছর বয়সীদের মৃত্যুর কারণ আত্মহত্যা। # কিছু দেশে আত্মহত্যা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। # বিশ্বব্যাপী আত্মহত্যার সংখ্যা প্রতি ১০০,০০০ জনে ১৬ জন। # ১,০০০ জনের মধ্যে ৯ জন আত্মহত্যার চেষ্টা করে থাকে। # প্রতি ১০ জনের মধ্যে ১ জন আত্মঘাতী চিন্তা করে থাকে।

Why do people engage in extramarital affairs?

মানুষ কেন একটি সম্পর্ক থাকার পরেও কি কারনে আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়ে বা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। অনেকে মনে করেন যে যৌন অতৃপ্ততার ফলে মানুষ একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে বা তার সঙ্গীর সাথে বিশ্বাসঘাতকতা করে । কিন্তু আমাদের ক্লিনিক্যাল অভিজ্ঞতা বলে একজন মানুষ সেক্সুয়ালি স্যাটিসফেকশন থাকার পরেও সে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে বা তার সঙ্গীর সাথে বিশ্বাসঘাতকতা করে। কি কারণে সঙ্গীর সাথে বিশ্বাসঘাতকতা করে এর কিছু সাইকোলজিকাল ব্যাখ্যা রয়েছে যা আমি আজকে আলোচনা করবো। অনেকের কাছে এই বিষয়গুলো স্বাভাবিক নাও হতে পারে আবার অনেকে এ বিষয়ে গুলো মানতে না পারেন কিন্তু মূলত এই বিষয়গুলো ঘটে থাকে। কিন্তু এক একজনের কাছে একেক রকম ভাবে প্রকাশ পায়।

Love Addiction Level 1 & 2 – Signs, Causes & Recovery Guide

Love addiction বিষয়টি সেই relaxed, নিরাপদ আর মনের শান্তি দেওয়া real love না। এই addiction আসলে মনোযোগ পাওয়ার, গুরুত্ব পাওয়ার, আর কারো সাথে গভীরভাবে জড়িয়ে পড়ার একটা তীব্র বাসনা মাত্র। শৈশবকালীন নানান কষ্ট & অভাব থেকেই Love addiction আসে। ভালোবাসার এই আসক্তি অনেক সময় তৈরি হয় ছোটবেলার অভাব থেকে, যখন আমরা পর্যাপ্ত ভালোবাসা, মনোযোগ বা নিরাপত্তা পাইনি। তখন মনের ভেতরে একটা শূন্যতা থেকে যায়, আর বড় হয়ে সেই শূন্যতা আমরা সম্পর্কের মধ্যে পূরণ করতে চাই। তুমি তাকে শুধু পছন্দ করো না, মনে হয় সে-ই তোমার সবকিছু। তাকে হারানোর ভয় এতটাই থাকে যে তুমি পুরোপুরি তার ভেতর ডুবে যাও। তুমি তাকে এমনভাবে ধরে রাখো, যেন সে ছাড়া কিছুই আর চলবে না। এই আসক্তি জন্মায় ভেতরের এক ধরনের শূন্যতা থেকে, যেখানে মন চায় কেউ আমাকে মন দিয়ে দেখুক, গুরুত্ব দিক, আর সত্যিকারে জড়িয়ে থাকুক। যদি তুমি এমন কোনো সম্পর্কে থেকো বা থেকেছো, যেখানে শুরুতে সবকিছু খুব ভালো লাগতো, মনে হতো জীবনটা সুন্দর হয়ে গেছে... কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্কটাই তোমার ভেতরটা খেয়ে ফেলতে শুরু করে, তখন বোঝা যায়, সেটা ভালোবাসা না, বরং একটা কষ্টদায়ক টানাপোড়েন। এটাই অনেক সময় toxic সম্পর্কের চিহ্ন।

Love Addiction Stage 3: Craving – Signs, Symptoms & How to Overcome

Stage 3: Craving & Collapse যখন সম্পর্ক ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, আর আসক্ত ব্যক্তি অভ্যন্তরীণ ভাবে ভেঙে পড়ে The Crumbling Begins (ভাঙনের শুরু): যার প্রতি আসক্তি তৈরি হয়েছে, তাকে মনের মধ্যে এমন এক উঁচু জায়গায় বসানো রাখে যেনো পৃথিবীতে একমাত্র যোগ্য ও আদর্শ, যোগ্য, সুন্দর সকল দিকেই এক ব্যক্তিই একমাত্র ব্যক্তি। কিন্তু সেই মঞ্চটাই এক সময় একটু একটু করে ভেঙে পড়তে থাকে। একপাক্ষিক হলে ব্যক্তি হয়ত কখনোই সারা দেয় না। আর টক্সিন হলে হয়তো সেই ব্যক্তি যখন আগের মতো সাড়া দেয় না, কথা বলে না, দূরে সরে যায়, অবহেলা করে, আরো অনেকটাই বদলে যায়। তবুও আসক্ত ব্যক্তি পিছু হটতেই চায় না। অনড় হয়ে আটকে থাকে এক জায়গায়। উল্টো, আরও বেশি ভালোবাসা অনুভব করে। প্রাণপণ চেষ্টা করে, আরও বেশি সময়, মনোযোগ, ভালো ব্যবহার দিয়ে যেতে থাকে। নিজের সীমারেখা ছাড়িয়ে দেয়, শুধু যেন সম্পর্কটা না ভেঙে যায়।

Why soft skills important

কর্মক্ষেত্রে সফলতার জন্য মূলত দুই ধরনের স্কিল বা দক্ষতা অতি গুরুত্বপূর্ণ। এদের মধ্যে একটি হচ্ছে হার্ড স্কিল এবং অপরটি হচ্ছে সফট স্কিল। কোডিং, গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, সম্পাদনা কিংবা ব্যবস্থাপনা ইত্যাদি মূলত হার্ড স্কিলের অন্তর্ভুক্ত। অন্যদিকে সফট স্কিল হচ্ছে ব্যক্তির বিশেষ কিছু চারিত্রিক ও ব্যক্তিগত গুণাবলি বা বৈশিষ্ট্য, যেমন - সৃজনশীল চিন্তাভাবনা, সমালোচনামূলক মনোভাব, সমস্যা সমাধানের কৌশল, সহকর্মীদের সাথে আন্তঃব্যক্তিক সম্পর্ক বজায় রাখা, দলগতভাবে কাজ করা, নেতৃত্ব প্রদান করা, সময়ের সঙ্গে পরিবর্তন হওয়া জগত সম্পর্কে ধারণা রাখা ইত্যাদি সবই সফট স্কিলের অন্তর্ভুক্ত। কর্মক্ষেত্রে হার্ড স্কিল যতটুকু দরকারী, ঠিক ততটুকুই দরকারী সফট স্কিল। হার্ড স্কিল দ্বারা খুব সহজেই কর্মক্ষেত্রে প্রবেশ করা গেলেও, সফটস্কিল ব্যতিত চাকরিতে টিকে থাকা আরো কঠিন।

Love Addiction: Stage 4 – Emotional Withdrawal

Stage 4: Withdrawal (উপেক্ষা ও বিচ্ছেদের ধাক্কা) Withdrawal এই stage আসক্ত সম্পর্কের সবচেয়ে কষ্টের পর্যায়। যখন সেই মানুষটা হঠাৎ করে দূরে সরে যায়, যোগাযোগ কমে যায়, বা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, তখন যিনি সম্পর্কে পুরোপুরি আসক্ত ছিলেন, তিনি ভেতর থেকে যেন একেবারে ভেঙে পড়েন। এই সময় মনে হয়, জীবন যেন থমকে দাড়িয়েছে মাঝ রাস্তায় নিমিষেই, পৃথিবীর সব রং হঠাৎ করে রংহীন হয়ে যায়, পৃথিবীর সকল সবুজের সমারোহ যেনো ঝরাপাতা আর বিমর্ষ হয়ে টুপ টুপ করে ঝরে পড়ে। মনে হতে থাকে, "আমি কি আমার প্রিয় মানুষটিকে ছাড়া বাঁচতে পারব, কীভাবে আমি আমার সময় কাটাবো?" অন্তরের গহীনে বিশাল এক শূন্যতা বাসা বাঁধে, নিঃসঙ্গতা যেনো গলা টিপে ধরে। ঘন ঘন প্রিয় ব্যক্তির কথা মনে পড়ে, পুরোনো স্মৃতি ঘুরে ফিরে আসে। আশা করতে থাকে মন, যদি আবার ফিরে আসে! Withdraw মানে শুধু শারীরিক দূরত্ব নয় বরং এই পর্যায়ে মানসিক বিচ্ছেদটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। মনে হয়, যার উপর এত নির্ভর করলাম, সে হঠাৎ করেই অচেনা হয়ে গেলো। এই ধাক্কাটা অনেক সময় ছোট ছোট ট্রমার ও শোকের মতো কাজ করে, ঘুম হয় না, খাওয়ার রুচি কমে যায়, আবেগের উত্থান-পতন ঘটে, হঠাৎ কান্না, বা তীব্র রাগ উঠে যায়।

whatsapp